চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরের সভামঞ্চে শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
রাজনীতি
A A

ফরিদপুরের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বেলা তিনটার কিছুক্ষণ পর ফরিদপুর সার্কিট হাউজ থেকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত সমাবেশ মঞ্চে ওঠেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ফুলেল নৌকা দিয়ে বরণ করে নেন। 

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হন। এখানে তিনি  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দেবেন।

ফরিদপুর জেলা শহরে একাদশ সংসদের সংসদ নেতার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জনসভা সফল করতে কাজ করেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এ আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি রয়েছে, তা নিরসন হবে।

তার আগমন উপলক্ষে পাঁচ স্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে সরেজমিনে দেখা যায়, শহরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। প্রতিটি মোড়ে অবস্থান নিতে দেখা যায় পুলিশ ও আনসার সদস্যদের।

সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠের চারদিকে নিরাপত্তা প্রাচীর থাকায় দুটি ফটক দিয়ে নেতাকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।

সর্বশেষ গত ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT