আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট দুইয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে দু’দেশের যৌথকাজগুলো বিশ্বের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্মার্ট বাংলাদেশ গড়তে ভারতের সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।






