ক্রিকেট

বাবা হলেন শরীফুল

শরীফুলের ছবি, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় শরীফুল, বাবার জন্য শুভকামনা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার শরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শরিফুল ও ফারহিন শেখ চাঁদনী দম্পতির কোলজুড়ে আসে প্রথম সন্তান।

সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন টাইগার তারকার স্ত্রী চাঁদনী। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ সকালে পুত্র সন্তানের মা হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আজকে সকাল ৮:৩৫-এ আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

দুবছর আগে ফারহিন শেখ চাঁদনীকে বিয়ে করেন শরিফুল। তাদের প্রথম সন্তান এটি।

বিষয়:বাংলাদেশ শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…