চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিলেটের মতো উইকেটেই খেলা হোক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে সিলেটের উইকেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: হোম সিরিজগুলোতে বেশিরভাগই স্পিন উইকেটে খেলে থাকে বাংলাদেশ। তাতে সফলতাও এসেছে। এবার ব্যতিক্রম ছিল। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলেছে টিম টাইগার্স। রোডেশিয়ানদের কাছে ৩ উইকেটে হারলেও এধরনের উইকেটে খেলা উচিত, মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার জিম্বাবুয়ের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এমন বলেন শান্ত। তার মতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ভালো ছিল।

‘অবশ্যই। আমার মনে হয় এরকম স্পোর্টিং উইকেটেই খেলা উচিত। উইকেট খুবই ভালো ছিল। ব্যাটারদের জন্য যেরকম সুবিধা ছিল বোলারদের জন্যও টুকটাক সুবিধা ছিল। আমার মনে হয় এখান থেকে আবার পেছনে তাকানোর প্রয়োজন নেই। বিশ্বাস করি আমরা সামনের ম্যাচেও এরকম স্পোর্টিং উইকেটেই খেলব।’

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামেও একই ধরনের উইকেট চান বাংলাদেশ অধিনায়ক।

‘আমার মনে হয় এমন ট্রু উইকেটে খেলা উচিত। ভালো উইকেটে খেলা উচিত। এই ম্যাচ আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। সামনে টেস্ট ম্যাচে ভালো উইকেট থাকলে বোলার এবং ব্যাটার দুজনের জন্যই যেন প্রপার সাহায্য থাকে। ম্যাচ হেরে গেলেই বেশি হোম অ্যাডভান্টেজ নেয়া, আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে। নির্ভর করে কোন দলের সাথে খেলছি। আমার মনে হয় যে প্রতিপক্ষের সাথে খেলছি, এধরনের উইকেটেই খেলা উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়েমিরাজলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT