ক্রিকেট

নিশাঙ্কার সেঞ্চুরি, জয়ের পথে লঙ্কানরা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক খেলোয়াড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ব্যাটসম্যান ও বাংলাদেশের উইকেটরক্ষক খেলোয়াড়ের ক্রিকেট ম্যাচের দৃশ্য, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরুর দিকে টাইগার বোলারদের তোপে চাপে পড়েছিল শ্রীলঙ্কা। চারিথ আশালাঙ্কাকে নিয়ে চাপ কাটিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে এনেছেন পাথুম নিশাঙ্কা। ক্যারিয়ারের সপ্তম শতকও পূর্ণ করেছন এই ওপেনার। অন্যপ্রান্তে থাকা আশালাঙ্কাও ছুটছেন সেঞ্চুরির পথে। দুই ব্যাটারের দেড়শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় থেকে আর খানিকটা দূরে শ্রীলঙ্কা।

৩১.২ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেছেন নিশাঙ্কা। ১০০ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ১১টি চার ৩টি ছক্কার মার।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

জবাবে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে সফরকারীরা। ১৬৭ বলে ১৭২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন পাথুম নিশাঙ্কা ও চারিথ আশালাঙ্কা।

১২টি চার ও ৩ ছক্কায় ডানহাতি ওপেনার নিশাঙ্কা ১০৫ বলে ১০৮ রান এবং পাঁচটি চার ও চারটি ছক্কায় বাঁহাতি চারিথ আশালাঙ্কা ৮১ বলে ৮১ রানে ব্যাট করছেন।

সফরকারীদের রানতাড়ায় পাঠিয়ে প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে শুভসূচনা এনে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। রানের খাতা না খুলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান আভিস্কা ফের্নান্দো।

দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৫.১ ওভারে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ১৩ বলে ১৬ রান করা মেন্ডিসকে ফেরান মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে। পরের ওভারে সাদিরা সামারাবিক্রমাকে ফেরান শরীফুল। ৪ বলে ১ রান করে ফিরে যান লঙ্কান এই ব্যাটার।

বিষয়:আশালাঙ্কা নিশাঙ্কা বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মাধুশঙ্কা মেন্ডিস লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…