ক্রিকেট

হারলেও বিশ্বকাপের জন্য ‘ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড় অনুশীলনে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড় অনুশীলনে আলোচনা করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসর সামনে রেখে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ছোট ফরম্যাটের সিরিজ খেলতে নেমেছিল টিম টাইগার্স। তাতে হারলেও সিরিজটি থেকে অনেককিছু প্রাপ্তির আছে, মনে করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে লঙ্কানদের ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে লঙ্কান দল।

ম্যাচ শেষে ২৫ বর্ষী শান্ত বলেছেন, ‘সার্বিকভাবে সিরিজে আমার মনে হয় অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরও আমরা ঘুরে দাঁড়িয়েছি। প্রথম ম্যাচ এবং এই ম্যাচে। বোলাররা আজকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছে। ম্যাচে আসলে অনেক ইতিবাচক দিক ছিল, যা ভবিষ্যতে কাজে আসবে।’

সামনে বিশ্বকাপ, সিলেটের এমন বড় রানের পিচ নিয়ে তাই কিছুটা সন্তুষ্ট শান্ত। বলেছেন, ‘অবশ্যই এ ধরনের উইকেটে টি-টুয়েন্টি ম্যাচ হওয়া উচিত। এমন উইকেটে বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে ভালোভাবেই। তারা শিখছে ভালো উইকেটে (ব্যাটিংবান্ধব) কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণায় আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।’

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বাংলাদেশ শান্ত শ্রীলঙ্কা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…