ক্রিকেট

নিশাঙ্কা-আশালাঙ্কার শতরানের জুটি, চাপে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার চারে ব্যাটিং, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার চারে ব্যাটিং করে উদযাপন করছেন, মাঠে দর্শকরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বড় লক্ষ্য বেঁধে দিয়ে দ্রুতই তিন উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে লঙ্কানদের হাল ধরেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও চারিথ আশালাঙ্কা। ফিফটি পূর্ণ করেছেন দুজনই। তাদের শতাধিক রানের জুটিতে চাপে বাংলাদেশ।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

জবাবে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছে সফরকারীরা। ১১৮ বলে ১০৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন পাথুম নিশাঙ্কা ও চারিথ আশালাঙ্কা।

সাতটি চার ও এক ছক্কায় ডানহাতি ওপেনার নিশাঙ্কা ৭৭ বলে ৬১ রান এবং তিনটি চার ও চারটি ছক্কায় বাঁহাতি চারিথ আশালাঙ্কা ৬১ বলে ৬৩ রানে ব্যাট করছেন।

এর আগে সফরকারীদের রানতাড়ায় পাঠিয়ে প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে শুভসূচনা এনে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। রানের খাতা না খুলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান আভিস্কা ফের্নান্দো।

দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৫.১ ওভারে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ১৩ বলে ১৬ রান করা মেন্ডিসকে ফেরান মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে। পরের ওভারে সাদিরা সামারাবিক্রমাকে ফেরান শরীফুল। ৪ বলে ১ রান করে ফিরে যান লঙ্কান এই ব্যাটার।

বিষয়:আশালাঙ্কা নিশাঙ্কা বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মাধুশঙ্কা মেন্ডিস লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…