চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেট-এসজি বল নিয়ে বাড়তি চিন্তা চায় না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ ও খেলোয়াড়ের অনুশীলন সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের পাশাপাশি প্রথম সিরিজ জয়ও। সফল মিশন শেষে টাইগারদের সামনে ভারত চ্যালেঞ্জ। চেন্নাইয়ের পিচে ‘এসজি’ বলে মুখোমুখি হবে দুদল। অবশ্য উইকেট ও এসজি বল নিয়ে ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। আগেরদিন উইকেট নিয়ে এমন জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

‘উইকেটের ব্যাপারে যতটুকু বুঝেছি, ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বোলিং বা পেস বলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেট বুঝে নিতে চেষ্টা করবো। কারণ, স্পিন এবং পেস দুদিক থেকেই আমাদের টিম ব্যালান্স আছে। সুতারং এটা নিয়ে চিন্তার কোনো কারণ হয় না।’

‘এসজি’ বলে খেলাটা চ্যালেঞ্জিং মানছেন শান্ত। দলের সবাই ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন বলেও জানালেন, ‘চ্যালেঞ্জ তো থাকবে। আমার মনে হয়, আমরা যখন বাংলাদেশে অনুশীলন করেছি, এসজি বলে করেছি। এখানে আসার পরেও এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে। মোটামুটি খুব ভালোভাবেই যতটুকু অ্যাডজাস্ট করতে হয়, সব ব্যাটার তা করে নিয়েছে। তাদের ভালো বোলিং অ্যাটাক, অবশ্য চ্যালেঞ্জ থাকবে। আমার মনে হয় এটা নেয়ার জন্য সবাই প্রস্তুত। আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না। কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলেছে। এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবার আছে।’

প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ করাটা গুরুত্বপূর্ণ বলছেন টাইগার তারকা। সতীর্থরাও ঠিকঠাক ভাবেই করছেন বলে জানিয়েছেন। বলেছেন, ‘খুবই গুরত্বপূর্ণ। মনে করি যে প্রত্যেকটা খেলোয়াড় এটা (প্রতিপক্ষ খেলোয়াড়) নিয়ে বিশ্লেষণ করে। যখন আমরা আমাদের দেশে অনুশীলন করি, তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয়। কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কী ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই অনুশীলনে কথা হয় এবং সবাই বিষয়টি নিয়ে ধারণা রাখে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসজি বলচেন্নাই টেস্টবাংলাদেশ-ভারতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT