চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে নেই যুক্তরাষ্ট্রের কোনো ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ৩০, মে ২০২৩
বিনোদন
A A

আসন্ন সাংহাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় স্থান পায়নি যুক্তরাষ্ট্রের কোনো ছবি। নেই কোরিয়ার ছবিও।

করোনাসংকটের পরে এবারই প্রথম আয়োজন করা হবে চীনের মর্যাদাপূর্ণ সাংহাই চলচ্চিত্র উৎসবের। ২৫ তম সাংহাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত ছবির তালিকায় বেশিরভাগই চীনের চলচ্চিত্র।

এছাড়াও আছে ইরান, ভারত, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, স্পেন, হাঙ্গেরি, ইসরায়েল, হংকং, উজবেকিস্তান, কাজাখস্তান, লাওস, জাপান সহও আরও বেশ কয়েকটি দেশের ছবি। উৎসবের আয়োজকদের সিদ্ধান্তে এবছর যুক্তরাষ্ট্রের কোনো সিনেমা রাখা হয়নি প্রতিযোগিতা বিভাগের তালিকায়।

৯ জুন উঠবে সাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা। শেষ হবে ১৮ জুন। এবছর, সাংহাই চলচ্চিত্র উৎসবের আয়োজকরা চীনের কাছে বিশ্বকে ফেরানোর চেষ্টা করছেন। বেইজিংয়ের বর্তমান ‘ওপেন ফর বিজনেস’ নীতিকে সাংস্কৃতিক ক্ষেত্রেও ব্যবহার করতে চান আয়োজকরা।

যুক্তরাষ্ট্রের কোনো ছবি তালিকায় স্থান না পাওয়াকে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে ক্রমাবনতিশীল কূটনৈতিক সম্পর্কের প্রভাব বলে মনে করছেন অনেকেই।

আয়োজকরা জানিয়েছেন, এবছর ১২৮টি দেশের প্রায় ৮৮০০ সিনেমা জমা পড়েছে প্রতিযোগিতা বিভাগের জন্য। তার মাঝে থেকে সেরা ফিচার ছবি, এশিয়ান নিউ ট্যালেন্ট, অ্যানিমেটেড ফিচার ফিল্মস ও ডকুমেন্টারি বিভাগের জন্য বিচারকরা বেছে নিয়েছেন ৩৪টি ছবি।

Reneta

সূত্র: হলিউড রিপোর্টার 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এশিয়ানকোরিয়ারাজনীতিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT