বিনোদন

‘বেঁচে থাকতে কেউ খবরও নেয় না, খোজঁ নেয়া তো দূর’

অভিমানী হুমায়রা হিমুকে নিয়ে আরেক সহঅভিনেত্রী শামীমা তুষ্টি

প্রফুল্লা দত্তের সুন্দর ছবি, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফুল্লা দত্তের এই ছবি বাংলার সাংস্কৃতিক ও সাহিত্য জগতে তার অবদানের প্রতিচ্ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন হুমায়রা হিমু। বৃহস্পতিবার তার রহস্যজনক মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী অভিনয়শিল্পী থেকে নির্মাতা ও অন্যান্য কলাকুশলীরাও।

কুড়ি বছরের বেশী সময় ধরে অভিনয় করলেও কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন হিমু। এ নিয়ে তারমধ্যেও একরকম অভিমান ছিল। সংবাদমাধ্যমকে বলেছিলেন, ভিউ না থাকার কারণে তাকে সেভাবে অভিনয়ে সুযোগ দিতেন না পরিচালক ও প্রযোজকেরা। অভিমানী অভিনেত্রীর এমন কথাকে এবার এক হাত নিলেন আরেক অভিনেত্রী শামীমা তুষ্টি।

হুমায়রা হিমুর মৃত্যুর খবরে নেটমাধ্যমে শত শত শোক বার্তা! এরমধ্যেই সহঅভিনেত্রী শামীমা তুষ্টি তার ফেসবুকে লিখেছেন,“এখন হিমুকে নিয়ে সবার বড় বড় কথা দেখবো? কেন চলে গেলা লেখা দেখবো! অনেক আহা উহু দেখবো! এটাই খুবই যন্ত্রণা দেয়! বেঁচে থাকতে কেউ খবরও নেয়না!”

তিনি আরো লিখেন,“কাজের জন্য কেউ হয়তো তাকে ডাকতেন না! কাজের জন্য ফোন দিলে নিশ্চয় ফোনটা ধরতেন না। খোজঁ নেয়া তো দূরের কথা! কেমন যেনো আমরা সবাই মায়া কান্না লোক দেখানোতে বিশ্বাসী হয়ে উঠেছি!”

এদিকে হুমায়রা হিমুর মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি জানিয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনাক হাসান বলেছেন,“বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে হিমুর একজন বন্ধু ও মিহির হাসপাতালে তাকে নিয়ে আসেন। পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় ডাক্তার পুলিশ ডাকেন। পুলিশ ডাকাতে সেই বন্ধু চলে গেলে এখন পুলিশ তাকে খুঁজছে।”

হিমুর মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্ট এর পর বিস্তারিত জানা যাবে বলেও রওনাক জানান। তিনি বলেন, অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধিগণ হাসপাতালে উপস্থিত আছেন। হাসপাতাল এবং দাফন সহ যাবতীয় প্রয়োজনীয় প্রক্রিয়া সবকিছু অভিনয়শিল্পী সংঘ সম্পন্ন করবে।

টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন হুমায়রা হিমু। ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও তার উপস্থিতি দেখা গেছে। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এরপর বেশকয়েকটি ছবিতে কাজ করেছেন। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তোরে কত ভালোবাসি’, ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল।

 

ঢাকা/এমটিএল

বিষয়:অভিনয় সংঘ অভিনেত্রী নাটক শামীমা তুষ্টি সিনেমা হুমায়রা হিমু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…