চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল মালিকদের আস্থা শাকিবে, বুকিংয়ে ‘লিডার’র দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তির মিছিলে আছে অর্ধডজনের বেশী ছবি। জোরছে চলছে প্রচারণা, সবগুলো ছবি হল বুকিংয়ের প্রতিযোগিতায় নেমেছে। সবগুলো ছবির মধ্যে এখনও পর্যন্ত দাপটের সঙ্গে সবচেয়ে বেশি হল পাওয়ার দৌড়ে আছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে চালু থাকা সিনেমা হলের ‘তিনভাগের দুই ভাগ’ হলে চলতে পারে প্রতিবাদ, অনিয়ম আর সামাজিক সচেতনার গল্পে নির্মিত তপু খানের প্রথম ছবি ‘লিডার’।

রবিবার (২৪ রমজান) দুপুরে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকা এম এম মঞ্জুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ইতোমধ্যে ৬০টি হল বুকিং সম্পন্ন হয়েছে। চাঁদরাতের আগে হল সংখ্যা আরও বাড়বে। ঢাকার মধ্যে শ্যামলী বাদে সবগুলো সিঙ্গেল স্ক্রিনে (সিনেমা হল) চলবে ‘লিডার আমিই বাংলাদেশ’।

এম এম মঞ্জুর রহমান বলেন, ঢাকার মধুমিতাসহ শাপলা (রংপুর), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), চন্দ্রিমা (শ্রীপুর), নবীন (মানিকগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা)-তে চলবে। আরও বড় যে হলগুলো আছে সেগুলোর সঙ্গে কথাবার্তা চলছে। মনিহার (যশোর)-এও চলার সম্ভাবনা বেশি।

তিনি বলেন, আমাদের ছবির ম্যারিট ভালো এটা হল মালিকরাও জানেন। মুক্তির আগে হল লিস্ট প্রকাশ করা হবে। তখন চূড়ান্ত সংখ্যা জানা যাবে।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, শাকিবের ছবির মার্কেট ভ্যালু বেশি। ঈদে আমার মধুমিতায় ‘লিডার’ চলবে।

Reneta

ঢাকার স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘লিডার’র ডিসট্রিবিউশন থেকে সঠিক ওয়েতে যোগাযোগ করেছে। আমরা ‘লিডার’ চালাবো। শিগগিরই প্রদর্শনের অফিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন হবে।

‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেন তপু খান। টিজার মুক্তির পর চারদিন আগে এর ‘কথা আছে’ নামে একটি গান প্রকাশের পর সাড়া ফেলে দিয়েছে। পরিচালক তপু খান বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ নিয়ে সব হল মালিকরা আগ্রহী। আশা করছি দেশের সব গুরুত্বপূর্ণ সিনেমা হলে ঈদের দিন থেকে দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।

ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমা ২০২৩প্রীতিবুবলীমাসুম বাশারমিলি বাশারমিশা সওদাগররিমু রেজা খন্দকারলিড বিনোদনলিডার আমিই বাংলাদেশশহীদুজ্জামান সেলিমশাকিব খানসমু চৌধুরীসিনেমাসীমান্তসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT