চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএলে দল পেয়েছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব পিএসএলে ব্যাটিং করছেন, ক্রিকেট খেলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগ পিএসএলে দল পেয়েছেন। আগেই দলে পারফর্ম করতে থাকা বাংলাদেশের আরেক স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সের খেলবেন ৩৮ বর্ষী তারকা। সংবাদমাধ্যমে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন সাকিব।

তবে লাহোর কালান্দার্স আনুষ্ঠানিকভাবে এ তথ্য এখনও নিশ্চিত করেনি। পিএসএলে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমতি নিতে হবে এ অলরাউন্ডারকে। তার জন্য বোর্ডে আবেদন করতে হবে সবশেষ গত বছরের সেপ্টেম্বরে টি-টুয়েন্টি খেলা সাকিবকে।

এর আগেও পিএসএলে খেলেছেন বাঁহাতি তারকা স্পিনার। পাকিস্তানের আসরে এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল। এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে ১৪ ম্যাচ খেলেছেন সাকিব, করেছেন ১৮১ রান এবং নিয়েছেন ৮ উইকেট।

আইপিএলের মত একই দিনে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ১৭ মে আসরের বাকি অংশ শুরু হয়ে ২৫ মে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। তবে বাকি অংশের সূচি এবং ভেন্যুর তালিকা প্রকাশ করেনি পিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভী।

পিএসএল শুরু নিয়ে মোহসিন নাকভী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এইচবিএল পিএসএল যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করছে। ছয়টি দল, কোনো ভয় নেই। ১৭ মে থেকে শুরু হওয়া ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত থাকুন, যা ২৫ মে গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে শেষ হবে। সব দলের জন্য শুভকামনা!’

ট্যাগ: পাকিস্তানপিএসএলবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে বাংলাদেশ

পরবর্তী

‘চল, চল যমুনায় চল‘ এই রাজনীতি হতে দেব না: মাহফুজ আলম

পরবর্তী
মাহফুজ আলমের বক্তৃতা, যমুনা নদীর পাড়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চল, চল যমুনায় চল‘ এই রাজনীতি হতে দেব না: মাহফুজ আলম

দুই তরুণ সাংবাদিক সমিতির সভাপতি ও সম্পাদক, কবি নজরুল কলেজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT