ক্রিকেট

সংসদ অধিবেশনের দিনেও মাঠে সাকিব

ক্রিকেট মাঠে সাকিব ও তামিমের হাত মেলানো দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে বন্ধুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে বিকেল তিনটায়। মাগুরা-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান এদিনও ক্রিকেট মাঠে বিপিএলের মঞ্চে। দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের রংপুর রাইডার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

মঙ্গলবার দুপুরের ম্যাচে যথারীতি একাদশে আছেন সাকিব। চোখের সমস্যার কারণে শুধু বোলার হিসেবে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টানা দ্বিতীয়বার নির্বাচিত হওয়া আরেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাও মাঠকে বেছে নিচ্ছেন। সিলেট স্ট্রাইকার্স সূত্রে জানা গেছে, আজ মাঠেই থাকবেন অধিনায়ক। সন্ধ্যায় সাড়ে ৬টার ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট। হারের বৃত্ত থেকে বের হতে পারছে না তারা। বিপিএলে হ্যাটট্রিক জয়ে পাওয়ার পর চতুর্থ জয়ের আশায় মাঠে নামবে তামিম-মুশফিকদের বরিশাল।

বিষয়:বিপিএল-২০২৪ মাশরাফী বিন মোর্ত্তজা সংসদ অধিবেশন সাকিব আল হাসান সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…