চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হার হজম করা কঠিন: সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মঞ্চে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা হার, সঙ্গে মাঠে লড়াই জমাতে না পারা টিম টাইগার্সের আত্মবিশ্বাস যেন তলানিতে। নেদারল্যান্ডসের কাছে হারের ধরণ বলছে, এক প্রকার আত্মসমর্পণ করেছে সাকিব আল হাসানের দল। ডাচদের কাছে ৮৭ রানের হার হজম করা বেশ কঠিন, মেনে নিচ্ছেন অধিনায়ক সাকিবও।

নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় ছিল বাংলাদেশের কাঙ্ক্ষিত। উল্টো টাইগাররা কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ম্যাচে। সাকিব ম্যাচ শেষে বলেছেন, ‘আপনাদের সাথে শতভাগ একমত। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।’

‘আমরা ফিল্ডিংয়ে ভুল করেছি। বোলিং ভালোই করেছিলাম। আমাদের যেভাবে ব্যাটিং করার কথা ছিল, পুরো টুর্নামেন্টে আমরা সেটি করতে ব্যর্থ হয়েছি। যা আসলেই দুশ্চিন্তার ব্যাপার। আজও এমন একটি দিন ছিল যেখানে আমরা তাদের দুই পয়েন্ট দিয়ে এসেছি। এটা হজম করা খুব কঠিন। তবে ক্রিকেটে এমন অনেককিছুই হতে পারে। নেদারল্যান্ডস যেভাবে বল করেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা অনেক বাজে শট খেলেছি।’

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানে থেমেছিল ডাচবাহিনী। জবাবে ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেলে ৮৭ রানের বড় হার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডটিম টাইগার্সনেদারল্যান্ডসবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT