ক্রিকেট

সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে একশ পেরিয়ে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ব্যাটিং করছেন, বাংলাদেশের ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনের তৃতীয় ওভারে ‍মুমিনুল হকের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের প্রতিরোধ ফিরিয়েছে স্বস্তি। চতুর্থ উইকেট জুটির ফিফটিতে স্বাগতিকরা পেরিয়েছে একশ। এ প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ২৪ ওভারে ৩ উইকেটে ১০৭ রান।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন সাকিব। ৩৬ বলে ৭ বাউন্ডারিতে ৪১ রানে অপরাজিত বাঁহাতি ব্যাটার। মুশফিক ৩৭ বলে ২৩ রানে অপরাজিত। মি. ডিপেন্ডেবল বাউন্ডারি মেরেছেন ৩টি।

ম্যাচের প্রথমদিন আয়ারল্যান্ড গুটিয়ে যায় ২১৪ রানে। জবাবে ২ উইকেটে ৩৪ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল আউট হওয়ার পর শেষ হয় প্রথমদিনের খেলা।

দ্বিতীয় দিনের সকালে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হন মুমিনুল হক। ৩৪ বলে ১৭ রান করে যান ৪টি চারের সাহায্যে। ৪০ রানে ৩ উইকট হারানো দলকে পথ দেখান সাকিব-মুশফিক।

বিষয়:টেস্ট বাংলাদেশ-আয়ারল্যান্ড মিরপুর সাকিব-মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…