ক্রিকেট

সাকিবের সঙ্গে তুলনায় যা বললেন মিরাজ

বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের সঙ্গে তুলনায় যা বললেন মিরাজ, বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বলে-ব্যাটে নজরকাড়া পারফরম্যান্সে সাকিব আল হাসানের বিকল্প হয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। সামনের দিনগুলোতে সাকিবের অভাব তিনি পূরণ করবেন- এমন প্রত্যাশা করছেন সবাই। মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলেছেন মিরাজের সেই সামর্থ্য আছে।

সাউথ আফ্রিকার বোলারদের সামনে দলের কঠিন সময়ে ৯৭ রানের ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন মিরাজ। বল হাতে দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়েছেন। অলরাউন্ডার হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেও সাকিবের অবদানের কথা তুলে ধরে তুলনায় যেতে আপত্তি জানালেন তিনি।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মিরাজ বললেন, ‘আপনারা সবাই সবসময় একটা কথা বলেন যে, সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই কিন্তু বাংলাদেশের হয়ে অনেক অর্জন করেছেন। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। একজন কিংবদন্তি ক্রিকেটার। আমি মাত্র ব্যাটিংয়ে রান করতে শুরু করেছি এক-দুই বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছেন। সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা না করাই বেস্ট বলে আমার মনে হয়।’

‘আমরা জানি সাকিব ভাইয়ের অর্জন কত। আরেকটা জিনিস দেখেন, যেখানে ব্যাটিং করি সাত-আট নম্বরে। সাকিব ভাই সবসময় টপঅর্ডারে ব্যাটিং করেছেন। তো এটা কঠিন, আমার যখন সময় আসবে চেষ্টা করবো দলের প্রয়োজনে ভালো করার জন্য।’

বিষয়:বাংলাদেশ মিরপুর মিরাজ শান্ত সাউথ আফ্রিকা সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…