চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মাহমুদউল্লাহর বিকল্প কে হতে পারেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উদযাপন করছে, খেলায় জয়লাভের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানপুর টেস্টের আগে টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। চলতি টি-টুয়েন্টি সিরিজে নেই টাইগার অলরাউন্ডার। পরে দিল্লিতে টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ভারত সফরে শনিবার শেষ ম্যাচটি হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি। সিনিয়র দুজন ক্রিকেটারের অবসরে বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে।

হায়দরাবাদে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টির আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের ফিল্ডিং কোচ নিক পোথাস। সাকিব-মাহমুদউল্লাহর বিকল্প প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন। শুরুতে এড়িয়ে যান। বলেন, ‘আমি আপনাকে সঠিক উত্তর দিচ্ছি, আমি ফিল্ডিং কোচ। সুতারং এই কথা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না, আমার জন্য।’

পরে অবশ্য বলেছেন কিছু। বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজকে উদহারণ হিসেবে টেনেছেন। বলেছেন, ‘আমি আপনাকে বলতে চাই, এটা শর্তযুক্ত হতে হবে? আমরা খুব ভাগ্যবান যে মিরাজের মতো একজন আছেন। তিনি টপঅর্ডারে ব্যাট করতে পারেন, মাঝে ব্যাট করতে পারেন। আমরা দেখেছি তিনি ব্যাটিংয়ে উন্নতি করেছেন। শুরুতে বল করেও ভালো করছেন। শেষদিকে তিনি কোনকিছু ঘটানোর সামর্থ্য রাখেন।’

‘বিকল্প হিসেবে তিনি (মিরাজ) আছেন। তার তিনটি দক্ষতা আছে যা শীর্ষমানের। তিনি টি-টুয়েন্টি বিশ্বকাপে ছিলেন না, তবে আমরা তাকে ভিন্নভাবে ব্যবহার করবো, যাতে নতুনভাবে শুরু করতে পারেন ভবিষ্যতের জন্য। এই মুহুর্তে শুধু বলব, আমরা খুব ভাগ্যবান যে তার মতো একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে আমরা নির্দিষ্ট ম্যাচে প্রয়োজন মতোই ব্যবহার করতে পেরেছি।’

সিনিয়র দুজন ক্রিকেটারের অবসর নিয়ে খুব একটা ভাবছেন না পোথাস। তার মতে, একটা সময় শেষে একজন ক্রিকেটারকে তার অবস্থান থেকে সরে যেতে হবে, নতুনদের সুযোগ করে দিতে হবে। সিনিয়রদের অবসরে যাওয়াতে নতুনদের সুযোগ মিলবে, মনে করছেন টাইগারদের ফিল্ডিং কোচ।

‘আমি জানি না। আপনি তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। তবে যত লম্বা সময় ধরে তারা খেলে গেছেন, আমার মনে হয় তারা তরুণ ক্রিকেটারদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই অভিজ্ঞতাটা তরুণদের দিয়ে যেতে পারাটা দারুণ ব্যাপার। তাদের মতো সামর্থ্যের ক্রিকেটার পাওয়াটা বেশ ভালো ছিল বাংলাদেশের জন্য। তাদের জন্য আমরা শুভ কামনা জানাই।’

Reneta

শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি গড়াবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোথাসবাংলাদেশভারতমাহমুদউল্লাহমিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT