চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরতে পারবেন, এখনও এমন ‘আশা’ রাখেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বছর দেড়েক প্রায়। এরমধ্যে কয়েকবার দেশে ফিরতে চাওয়ার কথা বলেছেন সাকিব আল হাসান। নানাবিধ জটিল পরিস্থিতিতে আর দেশে আসতে পারেননি ৩৮ বর্ষী তারকা। তার নামে হত্যা মামলাও হয়েছে। তবে এখনও দেশে ফিরতে পারবেন এমন আশা রাখেন সাকিব।

সাকিব এমুহূর্তে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের পেশাদার টি-টুয়েন্টি লিগ আইএলটি-২০তে। সেখানে বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে হরেক বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। দেশে ফেরার ব্যাপারে সাকিব বলেছেন, ‘আমি আশাবাদী। সে কারণেই টি-টুয়েন্টি লিগগুলোতে খেলা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় সেটা সম্ভব।’

সাকিব বলেছেন, হোম সিরিজে বছরের পর বছর ধরে সমর্থনের জন্য ভক্তদের কিছু ফিরিয়ে দিতে চান। বলেছেন, ‘আমার মনে হয় যখন একজন খেলোয়াড় কিছু বলে, তখন তারা কথায় অটল থাকার চেষ্টা করে। তারা সাধারণত হঠাৎ করেই এটা পরিবর্তন করে না। আমি ভালো খেলি কিনা, তাতে কিছু যায় আসে না। খেলতে চাইলে হয়ত এরপর খারাপ সিরিজ খেলব। কিন্তু আমার সেটা করার দরকার নেই।’

‘আমার মনে হয় এটাই যথেষ্ট। ভক্তদের বিদায় জানানোর এটা একটা ভালো উপায় যে, তারা সবসময় আমাকে সমর্থন করেছে, তাদের কিছু ফিরিয়ে দিয়ে, ঘরের মাঠে একটি সিরিজ খেলে।’

২০২৪ সালের মে’র পর আর দেশে আসতে পারেননি সাকিব। বিগত সরকারের পতনের পর তার নামে হত্যা মামলা হয়েছে। কানপুরে গতবছর বাংলাদেশের সফরে সিরিজের দ্বিতীয় টেস্টটি হয়ে আছে জাতীয় দল জার্সিতে তার শেষ ম্যাচ।

২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন সাকিব। সেই সরকার পতন হয়ে গেছে। রাজনীতি নিয়ে আবারও বলেছেন, রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেননি। বলেছেন, ‘আমি আমার খেলার অংশটি শেষ করেছি। হয়তো রাজনৈতিক দিকটি এখনও বাকি আছে। এটি এমনকিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরার জনগণের জন্য করতে চাই। এটাই আমার উদ্দেশ্য ছিল এবং এখনও এটিই আমার উদ্দেশ্য। দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিসিবিভারতমাগুরালিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT