ক্রিকেট

মাগুরার নোমানী ময়দানে ঈদের নামাজ পড়েছেন সাকিব

মাগুরার নোমানী ময়দানে ঈদের নামাজ পড়ছেন মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার নোমানী ময়দানে ঈদের নামাজের জন্য মুসল্লিরা একত্রিত হয়েছেন, ধর্মীয় আচার পালন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্ত্রী-সন্তানরা দেশের বাহিরে, এদিকে মাগুরাতে জন্মভিটেয় ঈদ উদযাপন করেছেন সাকিব আল হাসান। শহরের নোমানী ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন তিনি। সকাল ৮টায় ঈদের প্রথম জামাতে অংশ নেন টাইগার তারকা। 

সেখানে নিজের ও দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল মাগুরায় যান সাকিব। গ্রামে পৌঁছে ছোটবেলার বন্ধুদের নিয়ে ঘুরেছেন এলাকায়।

নোমানী ময়দানে নামাজে সাকিবের পাশাপাশি অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ এলাকার মুসল্লিগণ। নামাজ শেষে সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাকিব।

বিষয়:ঈদ বাংলাদেশ মাগুরা সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…