চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড় তুলেছে সাকিবের সেই পোস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল সাকিব আল হাসানের। ম্যাচ শেষে প্রায় দুইমাস পর ফেসবুকে কোনো পোস্ট দিয়েছেন সাকিব। তাতে ঝড় ওঠে লাইক, কমেন্ট ও শেয়ারের।

গতবছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না সাকিবের। ব্যাটে-বলে ছন্দ ছিল না লম্বা সময়। এরমধ্যে গত জানুয়ারিতে রাজনীতিতে জড়িয়ে নতুন করে জন্ম দেন আলোচনার। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছিলেন একেবারে নিশ্চুপ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর হারিয়েছেন সংসদ সদস্যের পদও। পরে তার নামে হয়েছে হত্যা মামলা। এসব মাথায় নিয়েই পাকিস্তানে খেলতে নেমেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ফেসবুক পোস্টে মৌনতা ভেঙেছেন ৩৭ বর্ষী তারকা। কোনো রাজনৈতিক বা বিজ্ঞাপনী পোস্ট নয়, সিরিজ জয়ের একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

সেই পোস্টে উঠেছে রিয়্যাকশন ও কমেন্টের ঝড়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ঘণ্টায় ৪ লাখ ৬৩ হাজার রিয়্যাকশন পেয়েছে পোস্টটি। যার মধ্যে ২ লাখ ৭৩ হাজার পড়েছে ভালোবাসার প্রকাশ, ১ লাখ ৩৫ হাজার লাইক, ৪৯ হাজার কেয়ার, ৫ হাজার ৬০০ হাসি এবং অন্যান্য রিয়্যাক্ট। ৬৪ হাজার ৭০০ কমেন্টের সঙ্গে পোস্টটি ফেসবুকে শেয়ার করেছেন ১১ হাজারেরও বেশি অনুসারী।

বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী, ট্রফি নিয়ে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কমেন্টে তানভীর হায়দার তুষার নামের একজন লিখেছেন, ‘মানুষ খুব সহজে সবকিছু ভুলে যায়, সেটার খুব সুন্দর একটা উদাহরণ পেলাম।’

Reneta

রায়হান আজিজ ফাহিম নামের আরেকজন লিখেছেন, ‘যতদিন ক্রিকেট নামক শব্দটা এদেশে থাকবে ততদিন লাল-সবুজের বাংলাকে গর্বিত করা সাকিব আল হাসানের নামটাও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাকিব তার মেধা দিয়ে আজকের অবস্থানে আসছে, বাপ চাচার কোটায় নয়। লাউড এন্ড ক্লিয়ার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরজবাংলাদেশ-পাকিস্তান সিরিজবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT