চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে কলকাতার অধিনায়ক না করায় বিস্মিত টম মুডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে আইপিএলে দলে থাকছেন না কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আয়ার। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দেবেন নিতিশ রানা। যদিও কলকাতা দলে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলের দায়িত্ব না দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সানরাইজার্স হায়দরাবাদ কোচ টম মুডি। বলেছেন, ‘সাকিবের উপর ভরসা করতে পারত কলকাতা।’

‘সাকিব দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধু কি বিদেশি বলে তাকে দায়িত্ব দেয়া হয়নি? সাকিব এমন এক জন ক্রিকেটার, যার উপর ভরসা রাখা যায়, নির্ভর করতে পারে দল।’

‘সাকিবকে সব সময়ই অতিরিক্ত বিদেশি হিসাবে ব্যবহার করা হয়েছে। যখন খেলেছে, তখনও তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তাকে চারে খেলালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে। সাকিবকে বলা উচিত, ব্যাটার হিসাবে খেলার জন্য। প্রয়োজন হলে বল করবে। কলকাতায় যথেষ্ট স্পিনার রয়েছে। সাকিব বোলার হিসেবে বাড়তি সুবিধা দেবে।’

আইপিএলে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সুনীল নারিনকে ওপেনার হিসাবে ব্যবহার করে কলকাতা। আসরে কৌশলটির পরিবর্তন করা উচিত বলে মনে করেন সাবেক অজি ব্যাটার। বলেছেন, ‘মনে হয় না, নারিনকে এবারও ওপেন করানো ঠিক হবে। ওটা একটা পরীক্ষা ছিল। আইপিএলের একাধিক দল এবং বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে আটকানোর উপায় বের করে ফেলেছে। তাকে সাত বা আট নম্বরে খেলানো বেশি কার্যকর হতে পারে।’

শ্রেয়াসের চোটকে কলকাতার সবচেয়ে বড় সমস্যা বলে করেন আইপিএলে ১২ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ কোচ। বলেছেন, ‘সব দলের মধ্যে কলকাতার সমস্যাই সবচেয়ে বড়। শ্রেয়াসের চোট দলটির জন্য বড় সমস্যা। ওর অনুপস্থিতি দলের ভারসাম্য নষ্ট করবে। তবে বিকল্প ভারসাম্য তৈরির করার মতো ক্রিকেটার রয়েছে সেখানে। অ্যান্ড্রে রাসেল এবং নারিনকে দলটি সব সময় প্রথম একাদশে রাখে। তবে কলকাতার মাথায় রাখা উচিত, বর্তমান প্রতিযোগিতায় তারা তরুণ ক্রিকেটারদের মধ্যে পড়ে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএলকলকাতাটম মুডিবাংলাদেশসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT