চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউব থেকে জোড়া স্বীকৃতি পেলেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
শাকিব ইউটিউব থেকে স্বীকৃতি পেয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ধুমধাম আয়োজনে ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’ এর যাত্রা শুরু করেছিলেন সুপারস্টার শাকিব খান।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নামে খোলা এ নায়কের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার এখন ১১ লাখের বেশি। অনিয়মিতভাবে ভিডিও ছাড়া হলেও শাকিবের নিজের প্রযোজনায় ছবিগুলোর ট্রেলার, গান ও ক্লিপস দিয়ে প্রায় ৭০টি কনটেন্ট আছে।

খুঁজে দেখা যায়, গানগুলোর ভিউস কোটি ছাড়িয়েছে। নিয়ম অনুযায়ী সাবস্ক্রাইবার ১০ লাখ পার হলে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটির কর্ণধারকে গোল্ডেন প্লে বাটন উপহার দিয়ে স্বীকৃতি দেয়। শাকিবও তাই পেয়েছেন।

Banglabid

বছর দেড়েক আগেই শাকিব খান ইউটিউবের স্বীকৃতি পেয়েছিলেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তার মাধ্যমে গোল্ডেন প্লে বাটন খোলেন শাকিব খান।

পাশাপাশি তার ব্যক্তিগত আরও একটি চ্যানেলের সিলভার প্লে বাটন পেয়েছেন। শাকিব জানান, দেড় বছর আগে গোল্ডেন প্লে বাটন পেলেও অবশ্য প্রকাশ করেননি। ভিডিও বার্তায় ইউটিউব কর্তৃপক্ষ ও দর্শকদের ধন্যবাদ দিয়েছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী এই নায়ক।

দীর্ঘদিন ধরে মুক্তি পায়নি শাকিব খান অভিনীত নতুন সিনেমা। তবে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোর বেশিরভাগই সচল আছে তার সিনেমাগুলো প্রদর্শনের মাধ্যমে।

Reneta

আগামী ঈদে শাকিব অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ নামে দুটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। পাশাপাশি শাকিবের নতুন সিনেমার শুটিংয়ে ফেরার খবর জানতে অধীরে আগ্রহে আছেন তার ভক্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবএসকে ফিল্মসশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT