চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলা সিনেমাকে আপনার মতো কাউকে ভালোবাসতে দেখিনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৯, জুন ২০২৫
বিনোদন
A A

মুক্তির দুই বছরে পড়লো সাড়া জাগানো বাংলা ছবি ‘প্রিয়তমা’। ২০২৩ সালের আজকের এই দিনে (২৯ জুন, ঈদুল আযহা) মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত, হিমেল আশরাফ পরিচালিত, আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’।

এরপর দেশ-বিদেশে থেকে অভাবনীয় সাফল্যে বয়ে আনে ‘প্রিয়তমা’। সিনেমা সংশ্লিষ্ঠদের মতে, ‘প্রিয়তমা’র সাফল্য দেশ ও বিদেশে বাংলা সিনেমার নাম উজ্জ্বল করেছে, সেই যাত্রা এখনও চলমান। শুধু তাই নয়, এই ‘প্রিয়তমা’ই নতুন শাকিব খানকে দর্শকদের সামনে এনেছে!

এদিকে, ‘প্রিয়তমা’ মুক্তির দুই বছর উপলক্ষে শাকিব খান তার ইনস্টাগ্রামে একটি ছবিতে তার বৃদ্ধ লুকের পোস্টার পোস্ট দিয়ে লেখেন, ”ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’ বাংলা সিনেমার জন্য এক উল্লেখযোগ্য অধ্যায়। এই দশকের প্রেমের আইকন হিসেবে ‘প্রিয়তমা’ ছবির দুই বছর পূর্ণ হলো।”

Banglabid

শাকিব খানের সেই পোস্টে তার হাজারও অনুসারীদের বাহবা মন্তব্য করতে দেখা যায়। সেখানে মন্তব্য করেন পরিচালক হিমেল আশরাফ নিজেও।

শাকিবকে উদ্দেশ্য করে এই নির্মাতা লিখেছেন,  ২০১৭ সালে ‘প্রিয়তমা’র গল্প শুনে আপনার প্রথম কথাটি ছিল “এই সিনেমা ইতিহাস সৃষ্টি করবে, হিমেল!” কেন বলেছিলেন, কী বুঝে বলেছিলেন জানি না। শুধু জানি, অভিজ্ঞতার চেয়ে মূল্যবান কিছু এই দুনিয়ায় নেই।

শাকিব খানকে উদ্দেশ্য করে হিমেল আরও লেখেন, আপনার মতো করে বাংলা সিনেমাকে কাউকে ভালোবাসতে দেখিনি! কাছ থেকে দেখেছি, আপনার জীবনে সিনেমা আর দর্শকের ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। এই ভালোবাসাই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে, যেখানে কেউ আগে যেতে পারেনি-হয়তো কোনো দিন পারবেও না।

Reneta

কৃতজ্ঞতা প্রকাশ করে হিমেল লেখেন, ‘প্রিয়তমা’র স্ক্রিপ্ট এবং আমার উপর আস্থা রাখার জন্য আপনার প্রতি আমার আজন্ম কৃতজ্ঞতা।

‘প্রিয়তমা’ সাফল্যে ভর করে শাকিবকে নিয়ে হিমেল নির্মাণ করেছিলেন ‘রাজকুমার’। গেল বছর ওই ছবিটিও সর্বমহলে প্রশংসা অর্জন করে। শোনা যাচ্ছে, আবার শাকিবকে নিয়ে নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন হিমেল আশরাফ। সেই খবর বিস্তারিত জানা যাবে কিছুদিন পরেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়তমালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT