চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিএলে ব্যাট হাতে তাণ্ডব সাকিবের

সেন্ট লুসিয়াকে ২০৫ রানের লক্ষ্য দিল ফ্যালকনস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিপিএলে বোলিংয়ে ধারাবাহিক ভালো করলেও ব্যাটে রান পাচ্ছিলেন না সাকিব আল হাসান। আগের ৬ ইনিংসে ৭৭ রান তুলেছিলেন কেবল। অষ্টম ম্যাচে সপ্তম ইনিংসে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন টাইগার কিংবদন্তি। তাতে ভর করে সেন্ট লুসিয়া কিংসকে দুইশতাধিক রানের লক্ষ্য দিয়েছে অ্যান্টিগুয়া এন্ড বারবুডা ফ্যালকনস।

সেন্ট লুসিয়ার বিপক্ষে চারটি করে চার ও ছক্কায় ২০ বলে ফিফটি করেন সাকিব। টাইগার মহাতারকার ইনিংস থামে ২৬ বলে ৬১ রানে। ৫টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ৫০ রান করেন বাউন্ডারিতে।

টসে হেরে আগে ব্যাটে নামে ফ্যালকনস। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০৪ রান করে দলটি।

ভালো শুরু পায় ফ্যালকনস। উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। সপ্তম ওভারের প্রথম বলে জুয়েল অ্যান্ড্রোকে ফিরিয়ে জুটি ভাঙেন তাবরাইজ শামসি। ২০ বলে ২৫ রান করেন জুয়েল। পরের বলে রানের খাতা খোলার আগে কারিমা গোরকে ফেরান প্রোটিয়া বোলার।

৫১ রানে দুই উইকেট হারানোর পর ব্যাটে নামেন সাকিব। আমির জাঙোর সঙ্গে জুটি গড়েন ৪৯ বলে ৯১ রানের। জুটির ৬১ রানই আসে সাকিবের ব্যাট থেকে। আমিরের ব্যাট থেকে ২৩ বলে ২৯ রান আসে।

১৪.৩ ওভারে ডেলানো পটজিটারের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। ১৫৮ রানে আমিরও ফিরে যান। ৬ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৫৬ রান করেন আমির। পরে ফ্যাবিয়ান অ্যালেন ও ওডিন স্মিথ মিলে ইনিংস শেষ করেন। ফ্যাবিয়ান ১৭ বলে ৩৮ রানে এবং ১৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন স্মিথ।

Reneta

তাবরাইজ শামসি ৩ উইকেট নেন। ডেলানো পটজিটার নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্যালকনসলিড স্পোর্টসসাকিবসিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT