চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানপুর টেস্টের আগে ‘পর্যবেক্ষণে’ সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ব্যাটিং করছেন, ক্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সিরিজে দারুণ ছন্দে থাকলেও ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বোলিংয়ে যেন অচেনা হয়ে ছিলেন সাকিব আল হাসান। বলে এসে রান বিলিয়েছেন দেদার, উইকেট পাননি। দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যে কিছুটা রান অবশ্য পেয়েছেন বাঁহাতি বাংলাদেশ অলরাউন্ডার। ব্যাটের সময় জাসপ্রিত বুমরাহ’র বলে আঙুলে চোট পেয়েছিলেন। সেজন্য কানপুরে দ্বিতীয় টেস্টের আগে নির্বাচকদের পর্যবেক্ষণে আছেন সাকিব।

সাকিবকে নিয়ে টিম হোটেলে কথা বলেছেন নির্বাচক হান্নান সরকার। জানিয়েছেন, ‘দ্বিতীয় টেস্টের আগে যেহেতু সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সে এমন একজন খেলোয়াড় যার থেকে ব্যাটিং, না হলে বোলিং যেকোনো একটি পাওয়া যাবে। যদি দুটোর কোনটাই না পাওয়া যায়, তাহলে প্রেক্ষাপট ভিন্ন এবং আমাদের দেখেশুনে সিদ্ধান্ত নিতে হবে।’

‘সাকিব আমাদের সেরা খেলোয়াড়। সে যখন সেরা একাদশে থাকে, আমাদের জন্য দলের সমন্বয় ঠিক করা সহজ হয়ে যায়। আমি তার ব্যাটিং পছন্দ করি। অন্যদের সাথে তুলনা করলে তার ব্যাটিং বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে।’

Banglabid

পরের ম্যাচে সাকিবকে রাখা হবে কিনা, এমন প্রসঙ্গে হান্নান বলেছেন, ‘সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কী অবস্থা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরপাকিস্তানবাংলাদেশবুমরাহভারতলিড স্পোর্টসসাকিবহান্নান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT