চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রেক’ দিলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের ট্রফি উন্মোচনে অধিনায়ক হিসেবে হাজির না থাকা, রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার মুখে পড়া, মাঝে আছে বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা করা, সাকিব আল হাসানের পিছু পিছু ঘুরছে এসব প্রসঙ্গ। প্রসঙ্গগুলো টানতে সেই সাকিবই বিপিএল নিয়ে বলে দিলেন ‘ব্রেক’! অবশ্য টুর্নামেন্টটিতে খেলায় ব্রেক কষা নয়, নিজের কথায় ‘ব্রেক’ টেনে দিয়েছেন টাইগার অলরাউন্ডার।

বুধবার ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আরও একবছরের চুক্তি বাড়ানোর অনুষ্ঠানে এসে বিপিএল প্রসঙ্গে কোনো কথাই বলতে চাননি সাকিব। তবুও প্রশ্ন ছুটে যাওয়া তো বন্ধ হওয়ার নয়। শেষে রসিকতার সুরে মোটরবাইক চালকের মতো করে কৌশলী হয়ে বলে দেন, ‘ব্রেক দিলাম এখন!’

সাকিব যেখানে থাকবেন সেখানে ক্রিকেট নিয়ে কথা হবে না, এমন তো ভাবা যায় না। সাকিবকে তাই খানিকটা কথা বলতেও হল ক্রিকেট নিয়ে। মিরপুরের আনপ্রেডিক্টেবল উইকেটের প্রশংসা করেছেন ফরচুন বরিশাল অধিনায়ক।

Banglabid

‘এবছর মিরপুরের পিচটা খুব ভালো। এটা খুবই অপ্রত্যাশিত। কিউরেটরদের অবশ্যই ক্রেডিট দিতে হয়। অনেকবেশি রান হচ্ছে। মাঠের খেলাটা অনেক ভালো হচ্ছে।’

‘শান্ত, তৌহিদ হৃদয়, জাকির খুবই ভালো ব্যাটিং করছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে স্থানীয় ব্যাটসম্যানরা এবার বেশ ভালো রান করছে। যেটা আমাদের জন্য খুব ভালো একটা দিক। পিচগুলা ভালো পাওয়া যাচ্ছে। দেশীয় ব্যাটসম্যানদের রান করার সুযোগ বাড়ছে।’

বিদেশি কোচদের একটা কথা প্রায় বলতে শোনা যায়, ইনিংস বড় করতে পারার দক্ষতায় স্থানীয় খেলোয়াড়দের ঘাটতি আছে। চলতি বিপিএলে দুই পাকিস্তানি ব্যাটার আজম খান ও উসমান খান সেঞ্চুরি পেলেও দেশি ক্রিকেটারদের কেউ এখনো বড় ইনিংস পাননি।

Reneta

বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য বললেন, ‘(ব্যাটাররা) আগে ৩০-৪০ করতো, এখন ৭০ করছে। এরপর ওইটাও শিখে যাবে কীভাবে ১০০ করতে হবে।’

স্থানীয় বোলারদের আহামরি পারফরম্যান্স করতে না পারা নিয়ে কথা বলেছেন সাকিব, ‘আমাদের বোলাররা ভালো বল করতে পারছে না। এমন পিচে কীভাবে ভালো বল করতে হয় সেটা আমাদের শিখতে হবে।’

বিপিএলের পর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এবছর ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে কিনা এমন প্রশ্নে হেসে উত্তর দেন সাকিব, ‘আগে বিপিএলটা শেষ হোক!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামাহাফরচুন বরিশালবিপিএল-২০২৩লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT