চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে তিনে পাঠানোর চিন্তায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আর মাত্র ১৬ দিন পর টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠছে। অথচ ব্যাটিং অর্ডার কেমন হবে তা এখনো নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট টপঅর্ডারে পরিবর্তনের কথা ভাবছে। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে তিনে নামানোর বিষয়টি বিবেচনাধীন।

টাইগারদের সাবেক অধিনায়ক সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাঁচ কিংবা ছয়ে ব্যাট করেছেন। অতীতে টপঅর্ডারে তার পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল।

পরিসংখ্যান বলছে, তিনে ব্যাটিংয়ে নেমে টি-টুয়েন্টির এক নম্বর অলরাউন্ডার ২৯.৩২ গড়ে ১২৩.১৫ স্ট্রাইক রেটে করেছেন ১,০৮৫ রান। চারে রান ও গড় কমলেও স্ট্রাইক রেট বেশি। ৮৮০ রান তুলেছেন ২২.৫৬ গড়ে, স্ট্রাইক রেট ১২৭.১৬। পাঁচে ব্যাট হাতে তার দ্যুতি বেশ কম। মাত্র ১৬.২৬ গড়ে ১১০.৭৫ স্ট্রাইক রেটে পেয়েছেন ৩০৯ রান। খুব বেশি ম্যাচে ছয় নম্বরে নামেননি। মাত্র ৯১ রানের বেশি না পেলেও গড় ছিল ৩০.৩৩, স্ট্রাইক রেট ১৩০।

৩৭ বর্ষী সাকিব জাতীয় দল জার্সিতে ১২টি হাফ সেঞ্চুরি পেয়েছেন, যার ৭টি তিনে নেমে হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এই পজিশনেই নেমেছিলেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গত ১২ মাস ধরে বাংলাদেশের হয়ে তিনে ব্যাট করেছেন। যদিও ২৫ বর্ষী বাঁহাতি ব্যাটার গত বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলেছেন।

কোচ চণ্ডিকা হাথুরুসিংহের মতে, দলের কোনো ব্যাটারেরই বিশ্বকাপে ব্যাটিং পজিশন নির্ধারিত নয়। তার সাফ কথা, খেলার পরিস্থিতি ও পিচের অবস্থার উপর ভিত্তি করে সব খেলোয়াড়কে যেকোনো পজিশনে ব্যাট করার জন্য প্রস্তুত থাকতে হবে।

Reneta

‘টি-টুয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে। এটাই সাধারণ ক্রিকেট। কোথায় ব্যাট করেন এবং কতটা ভালো ব্যাট করেন, সেটাই আসল ব্যাপার।’

অধিনায়ক শান্ত জানিয়েছেন, সাকিবকে তিনে ওঠানোর বিকল্প পন্থাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। বলেছেন, ‘সাকিব তিনে ব্যাট করবেন কিনা, এটা নির্ভর করছে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তির উপর। ওনার তিনে নামার বিষয়টা ঘটতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশান্তসাকিবহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT