চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট এখন সাকিবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান মাঠে উইকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ড বোলারদের তুলোধুনো করার পর বোলিংয়েও তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ। আইরিশ ব্যাটারদের নাস্তানাবুদে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তুলে নিয়েছেন ৫ উইকেট। সঙ্গে উঠে গেছেন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে উইকেট শিকারিদের তালিকার শীর্ষে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ১১৪ টি-টুয়েন্টিতে তার উইকেটসংখ্যা দাঁড়ালো ১৩৬টি। ১৩৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন টিম সাউদি। নিউজিল্যান্ড জার্সিতে তিনি খেলেছেন ১০৭ ম্যাচ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭৪ রান।

Banglabid

বুধবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি শুরুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ালে ১৭ ওভার নির্ধারিত হয়। টস হেরে ব্যাটে নেমে আইরিশ বোলারদের নাস্তানাবুদ করেছেন দুই ওপেনার লিটন কুমার দাস ও রনি তালুকদার। মাত্র ৩.১ ওভারে ফিফটি পূর্ণ করে বাংলাদেশ। ৭.১ ওভারে ১০০ রানে পৌঁছায় স্বাগতিকরা।

এরপর তৌহিদ হৃদয় ১৩ বলে ২৪ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান ২০২ রানে ইনিংস শেষ করেন। ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিংকে ফেরান তাসকিন। এরপর টানা ৫ উইকেট নেন সাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT