চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচে নেমে গেলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ে ওঠানামা দেখেছিলেন সাকিব আল হাসান। ভানিডু হাসারাঙ্গার কাছে অলরাউন্ডারের শীর্ষস্থান হারান। পরে আইসিসির শেষ হালনাগাদে সিংহাসন ফিরে পেয়েছিলেন। মাঠের লড়াইয়ে নেমে হতশ্রী পারফর্ম করেন। ব্যাটে-বলে ব্যর্থ হয়ে আবারও হারালেন শ্রেষ্ঠত্বের মুকুট। একলাফে পাঁচে নেমে গেছেন টাইগার অলরাউন্ডার। শীর্ষস্থান দখল নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

আসরে এপর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ৪ রানে। দুটি ম্যাচেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওভার বল করে ৩০ রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি। ব্যাট হাতে করেন ১৪ বলে ৮ রান।

নিউইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র এক ওভার বল করেছেন। ৬ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। ব্যাট হাতে হতশ্রী, ৪ বলে ৩ রান করে উইকেট বিলিয়ে আসেন। নিজেকে বিশ্বমঞ্চে মেলে ধরতে না পারার ফল পেলেন আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং হালনাগাদে।

বিশ্বকাপে নামার আগে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব। বুধবার নতুন হালনাগাদে তার রেটিং কমেছে ১৫ পয়েন্ট। নেমে গেছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাঁচে।

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। দুই ধাপ এগিয়ে ২৩১ রেটিং নিয়ে উঠেছেন শীর্ষে। তিন ধাপ এগিয়ে দুইয়ে এসেছেন অজিদের মার্কাস স্টয়নিস, ২২৫ রেটিং পয়েন্ট তার।

২১০ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে তিনে নেমেছেন লঙ্কান ভানিডু হাসারাঙ্গা। ২১০ রেটিং নিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা বহাল আছেন চারে।

Reneta

সিংহাসন হারানোর পাশাপাশি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবনতি হয়েছে সাকিবের। ব্যাটিংয়ে পাঁচ ধাপ নেমেছেন। ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৮৪ নম্বরে। বোলিংয়েও অবনতি হয়েছে ছয় ধাপ। ৫২৪ পয়েন্ট নিয়ে নেমেছেন ৩৬ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নবিবাংলাদেশ২৪র‌্যাঙ্কিংলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT