বাংলাদেশ

শাকিল আহমেদ ও ফারজানা রুপা আটক

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ ও একজন মহিলা, উভয়ই হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একাত্তর টেলিভিশন থেকে অব্যাহতি পাওয়া হেড অফ নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন।

বুধবার ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে, পরে তাদের ডিবিতে হস্তান্তর করা হয়।

জানা গেছে: শাকিল-রুপা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে (TK-713) ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

এর আগে একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ-হেড অফ নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়:একাত্তর টেলিভিশন ফারজানা রুপা শাকিল আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…