বাংলাদেশ

হত্যা মামলায় গোলাপ-শাকিল-রুপা’র ৫ দিনের রিমান্ড

নির্বাচিত ব্যক্তির ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাম থেকে গোলাপ-রুপা-শাকিল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও ৭১’ টিভির অব্যাহতি পাওয়া সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আবার দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে। আদাবর থানার হত্যা মামলায় রিমান্ড চেয়ে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। একই মামলায় ৭১ টিভির অব্যাহতি পাওয়া সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ওদিকে রাজধানীর সচিবালয় এলাকায় দাবি আদায়ের নামে আইনশৃঙ্খলা অবনতি চেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় ৩‘শ ৭৫ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিষয়:ফারজানা রুপা শাকিল আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…