শিক্ষা

প্রোগ্রামিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শীর্ষস্থানে শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজিতে লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র‍্যাংকিংয়ে ৮৭ পয়েন্ট যোগ করে ঢাবিকে পিছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়টির বর্তমান রেটিং ৩৭৩৪।

আজ রোববার ২৫ ফেব্রুয়ারি সিন্যাপ্স এই র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। পরে এটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অন্যদিকে ৩৬২১ (-১৫৪) রেটিং নিয়ে একধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সিন্যাপ্স র‍্যাংকিংয়ে ৩৫০০ (+৪৮) রেটিং নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তৃতীয় স্থানে ও ৩৪৪৪ (-৫) রেটিং নিয়ে ৪র্থ অবস্থানেই আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

এছাড়া ২৯১২ (+১৪২) রেটিং নিয়ে ৭ম অবস্থান থেকে ৫ম অবস্থানে উঠে এসেছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইউটি)। ২৫৬৬ (-৯৪) রেটিং নিয়ে দুই ধাপ পিছিয়ে ১১তম অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫৮০ (+৪০) রেটিং নিয়ে দুই নবম অবস্থানে উঠে এসেছে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ২৪৯৫ (+১৫৬) রেটিং নিয়ে ৩ ধাপ এগিয়ে ১২তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বিষয়:প্রোগ্রামিং বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি শাহজালাল বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…