চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন
১১:৩৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
শিক্ষা
A A
শিক্ষার্থীদের বিক্ষোভের জন্য সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে সকল শিক্ষার্থীদের আইডি কার্ড সার্বক্ষণিক সঙ্গে রাখার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ১৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটার পর মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় রাস্তায় বসে শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি। এর আগে ক্যাম্পাসে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বেলা তিনটার দিকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে বিশ্ববিদ্যালয় ফটকে শিক্ষার্থীদের পাশে পুলিশসহ আইনশৃঙখলা বাহিনীর সশস্ত্র অবস্থান দেখা যায়। এছাড়া সকাল থেকে ক্যাম্পসে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঠেকাতে তারা এ অবস্থান নেন। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতেও লাঠিসোটা দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ইমানীয়া স্টোরের পরিচালক ইমনের সঙ্গে কথা বলে যায়, বেলা ৩টা থেকে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে এসে জড়ো হয়। পরে তারা ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে মহাসড়কে এসে অবস্থান নেয়।

ট্যাগ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সিলেটসুনামগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

পরবর্তী

কোটা আন্দোলন: বুধবার গায়েবানা জানাজা, কফিন মিছিল

পরবর্তী
বুধবার গায়েবানা জানাজা ও কফিন মিছিলের জন্য জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলন: বুধবার গায়েবানা জানাজা, কফিন মিছিল

নেতারা কোটা আন্দোলনের জন্য গায়েবানা জানাজা ও কফিন মিছিলের আয়োজন করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি কার্যালয়ে মিলল ১০০ ককটেল ও ৫০০ লাঠি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT