চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ–আব্রামের সঙ্গে মেসি, কিন্তু ভক্তরা হতাশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

ভারতে লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত সফর শুরু হলো কলকাতা দিয়ে। শুক্রবার ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম দিনেই এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো ভক্তরা। আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

দুই ভুবনের এই দুই তারকার মিলন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে, উচ্ছ্বসিত করে তোলে ফুটবল ও সিনেমাপ্রেমী দুই ভিন্ন জগতের ভক্তদের।

একটি বন্ধ দরজার অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রোদ্রিগো দে পল। সেখানে আয়োজক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শাহরুখ খানের সঙ্গে উষ্ণ করমর্দন ও সৌজন্য বিনিময় করেন মেসি। অনুষ্ঠানের ছবি ও ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়, যা ‘গোট ট্যুর’-এর প্রথম দিনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে।

তবে শুধু কিং খান নয় তার সঙ্গে এসেছিলেন খুদে আব্রাম খানও। এমনকি শনিবার (১৩ ডিসেম্বর) বাবার সঙ্গে মাঠেও হাজির হন এই খুদে। শুধু তাই নয়, ছেলে আব্রামের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলার গ্রেট লিওনেল মেসির ছবিও তুলে দেন সুপারস্টার।

কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে উঠেছেন ফুটবল তারকা। শনিবার তিনি সেখান থেকেই অনলাইনেই উদ্বোধন করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তার ৭০ ফুট উঁচু মূর্তির। এদিকে সল্টলেক স্টেডিয়ামে মিনিট ৩০ ছিলেন তিনি। ভিড় বাড়তে থাকলে, উপস্থিত জনতাকে সামাল দিতে না পারার কারণ, তড়িঘড়ি মাঠ ছাড়তে হয় তাকে। সেই সঙ্গে নিরাপত্তা বাড়ানো হয় শাহরুখ খানেরও।

কথা ছিল, মেসির কলকাতা সফরের পুরোভাগে দেখা যাবে বলিউডের বাদশা শাহরুখ খানকেও। কিন্তু হোটেল থেকে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তি উন্মোচনের পরই মেসি যখন যুবভারতীতে পা রাখলেন, তার কিছুক্ষণ পরেই গোটা দৃশ্য বদলে গেল।

Reneta

মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে উন্মত্ত হয়ে পড়ে দর্শকাসনে বসে থাকা জনতা। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। কান্নাভেজা চোখে তাদের অভিযোগ, অনেক টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে কাছ থেকে দেখার স্বপ্ন অধরা রয়ে গেল।-হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আর্জেন্টাইন ফুটবলফুটবলফুটবল তারকামহাতারকালিওলেন মেসিশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT