চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশাল বাজেটে নির্মিত হচ্ছে শাহরুখ খানের ‘কিং’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
শাহরুখ খান নতুন সিনেমার জন্য প্রস্তুত, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে তুমুল আলোচনা চলছে। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্ট। সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে গল্পের বিস্তার ও ভিএফএক্স-নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ায় চূড়ান্ত বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। এ খরচের মধ্যে এখনও প্রোমোশন বা বিপণনের ব্যয় অন্তর্ভুক্ত নয়।

প্রথমদিকে ‘কিং’ নিয়ে পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল, ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনও দেখা যায়নি।

Banglabid

সিনেমাটিতে থাকবে ছয়টি বড় আকারের অ্যাকশন সিকোয়েন্স। তিনটি বাস্তব লোকেশনে, আর তিনটি বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। ‘কিং’ এর প্রযোজনায় রয়েছেন গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ নিজেও নাকি প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এর এক বছর আগেই ‘কিং’ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রেড বিশ্লেষকরা বলছেন, এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও প্রবল।

টাইমস নাউ

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবিশাল বাজেটশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২২ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

পরবর্তী

অমিতাভ বচ্চনের শুভকামনায় ‘প্রিন্স’, খোঁজ নিয়েছেন শাকিবের

পরবর্তী
অমিতাভ বচ্চনের শুভকামনায় 'প্রিন্স' খোঁজ নিয়েছেন শাকিব খান. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ বচ্চনের শুভকামনায় 'প্রিন্স', খোঁজ নিয়েছেন শাকিবের

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা টেস্ট ট্রফি হাতে নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫১ বছরের পুরনো ঐতিহাসিক ঘড়ির সামনে টেস্টের ট্রফি উন্মোচন

সর্বশেষ

ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT