চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ বছর পর আসছে ‘ফৌজি টু’, শাহরুখ থাকছেন এবার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

১৯৮৯ সালে ছোট পর্দায় ফৌজি ধারাবাহিকের মাধ্যমে নজর কেড়েছিলেন শাহরুখ খান। বর্তমানে তিনি বলিউডের সুপারস্টার। তার ছবি মানেই ব্লকবাস্টার। তার ক্যারিয়ার শুরু যে ধারাবাহিকের হাত ধরে, সেই ফৌজি ৩৫ বছর পর ফিরছে ছোট পর্দায়। এবার কি থাকছেন তিনি?

জানা গিয়েছে চিত্রনির্মাতা সন্দীপ সিং দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়েছেন এই কালজয়ী ধারাবাহিককে পুনরুজ্জীবিত করে তোলার জন্য। এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা আবারও অন্যতম জনপ্রিয় এবং কালজয়ী শো-কে ফিরিয়ে আনতে চলেছি নতুন এবং আরও এক্সাইটিং ভাবে। ১৯৮৯ সালে ফৌজি দেশকে শাহরুখ খানকে উপহার দিয়েছিল তার ট্যালেন্ট এবং এনার্জির ঝলক দেখিয়ে। আশা করব ফৌজি টু ও ইতিহাস গড়ে তুলবে।’

জানা গিয়েছে ফৌজি টু-তে থাকছেন না শাহরুখ। তার বদলে বিগ বস ১৭ খ্যাত বিকাশ জৈনকে কর্নেল সঞ্জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে। গওহর খানকে দেখা যাবে লেফট্যানেন্ট কর্নেল সিমরজিৎ কৌরের চরিত্রে। এছাড়াও সন্দীপ সিং এই ধারাবাহিকের মাধ্যমে ১২ জন নতুন অভিনেতাকে লঞ্চ করতে চলেছেন যাদের তিনি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অভিনয়ের দক্ষতা দেখে বেছে এনেছেন।

এছাড়া ফৌজি টু-তে দক্ষ দেশাইয়ের চরিত্রে থাকবেন আশিস ভরদ্বাজ, উৎকর্ষ কোহলিকে দেখা যাবে রংরেজ ফোগাট, রুদ্র সোনিকে দেখা যাবে হারুন মালিকের চরিত্রে। থাকবেন দার্জিলিয়ের আকাশ ছেত্রী, কানপুরের নীল সাতপুরা, চেন্নাইয়ের প্রিয়াংশু রাজগুরু, প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফৌজিশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক

পরবর্তী

আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষক

পরবর্তী

আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষক

সংগৃহীত

কোথায় কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT