চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ, পরে কোন তারকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৪
বিনোদন
A A

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এ জায়গা পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। রুপালি জগত থেকে জায়গা পাওয়া তারকাদের মধ্য থেকে এ তালিকার শীর্ষে রয়েছেন ‘পাঠান’খ্যাত এই অভিনেতা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

দ্য ইকোনোমিক টাইমসের তথ্য অনুসারে, বলিউড থেকে বেশ কজন তারকা ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এ জায়গা পেয়েছেন। এ তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। চলতি বছরের হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি রুপি (১০ হাজার ৪০০ কোটি টাকার বেশি)। তার এই আয়ের মূল উৎস আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’।

এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। শাহরুখ খানের সঙ্গে রুপালি পর্দায় স্কিন শেয়ার করেছেন জুহি চাওলা। পাশাপাশি শাহরুখ খানের ব্যবসায়ীক অংশীদারও এই অভিনেত্রী। শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের সহ কর্ণধার জুহি চাওলা।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি হৃতিকও একজন ব্যবসায়ী। তার সম্পত্তির মূল উৎস তার ফ্যাশন ব্র্যান্ড এইচআরএক্স।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন ও পরিচালক করন জোহর। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ১৬০০ কোটি রুপি ও ১৪০০ কোটি রুপি। অমিতাভ বচ্চন বিভিন্ন খাতে বিনিয়োগ করে এই সম্পত্তির মালিক হয়েছেন। প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসই করণ জোহরের মোট সম্পদের মূল উৎস।- ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’অমিতাভ বচ্চনকরণ জোহরজুহি চাওলাশাহরুখ খানহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT