চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চর্চায় শাহরুখের রসবোধ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
বিনোদন
A A

৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বলিউড বাদশা শাহরুখ খান। পুরস্কার জয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব রসবোধে ভরা স্টাইলে পরিবার, বন্ধু ও ভক্তদের ধন্যবাদ জানাচ্ছেন।

গৌরী খান যখন স্বামী শাহরুখ খানের এই বিজয় উদযাপন করেন, তখন শাহরুখ তার প্রতি এক মজার অনুরোধ জানান— ডিনারে বসে যেন গৌরী তার প্রশংসায় ‘গর্ব করতে’ না ভুলেন। একইসঙ্গে তিনি কৌতুকপূর্ণ ভঙ্গিতে ধন্যবাদ জানান কংগ্রেস নেতা ও সুপরিচিত ইংরেজি ভাষা বিশারদ শশী থারুরকেও।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান শাহরুখ খান। স্ত্রী গৌরী খান তার স্বামীসহ আরও দুই ঘনিষ্ঠ বন্ধুকে (করন জোহর এবং রানি মুখার্জী) অভিনন্দন জানিয়ে এক্স-এ লেখে,“আমার তিনজন প্রিয় মানুষ বড় জয় পেয়েছেন… আর আমাদের হৃদয়ও। যখন প্রতিভা এবং মহত্ব একত্র হয়, তখন জাদু ঘটে– গর্বিত, আর সারাজীবন তাদের নিয়ে গর্ব করতেই থাকবো!”

এই পোস্টটি রিটুইট করে শাহরুখ খান গৌরীকে উদ্দেশ্য করে লেখেন,“আজ রাতে ডিনারে বসে আমার প্রশংসা করো প্লিজ… আর ধন্যবাদ, ছবিটি প্রযোজনা করার জন্য।”

শশী থারুরের সঙ্গে তার রসাত্মক কথোপকথনও বেশ নজর কাড়ে। থারুর এক্স-এ লেখেন,“একটি জাতীয় সম্পদ পেলো জাতীয় পুরস্কার! অভিনন্দন শাহরুখ!”

এটিও শেয়ার করে জবাবে শাহরুখ লিখেন,“সহজ ভাষায় প্রশংসা করার জন্য ধন্যবাদ, মিস্টার থারুর। আপনি যদি আরও ‘জটিল ও অলঙ্কারপূর্ণ’ ভাষা ব্যবহার করতেন, আমি হয়তো বুঝতেই পারতাম না! হা হা।”

Reneta

শুধু শশী থারুর কিংবা গৌরী খানই নন, যারাই শাহরুখকে অভিনন্দন জানিয়েছেন, বেশীরভাগকেই শাহরুখ এরকম রসবোধ সম্পন্ন জবাব দিচ্ছেন। যেগুলোর স্ক্রিনশট আবার নেট দুনিয়ায় ভাইরাল! –ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌরী খানজওয়ানবলিউডশশী থারুরশাহরুখশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানির বিপক্ষে কেমন করবে ২৫ প্রবাসী খেলোয়াড়ে সমৃদ্ধ ‘কুরাসাও’

জুন ১৪, ২০২৬

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

জুন ১৪, ২০২৬

এমবাপের ‘মাত্রাতিরিক্ত’ সমালোচনা হয়েছে: ডেম্বেলে

জুন ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত

জুন ১৪, ২০২৬

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT