চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ১ মাস আগেই অনলাইনে ফাঁস ‘জওয়ান’র দৃশ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
বিনোদন
A A

শাহরুখের ‘জওয়ান’ মুক্তির বাকি এক মাসেরও কম! কিন্তু তার আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘জওয়ান’ ছবির একাধিক দৃশ্য!

জানা গেছে, সম্প্রতি শাহরুখের আসন্ন এই ছবির নানান ক্লিপ টুইটারে রীতিমত ভাইরাল হয়েছে। যার পরেই সম্প্রতি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী কপিরাইট আইন লঙ্ঘন করার জন্য রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে একটি কেস ফাইল করা হয়েছে।

এফআইআরে লেখা রয়েছে, কেউ ‘জওয়ান’ ছবির ক্লিপ চুরি করে সেটাকে টুইটারে শেয়ার করে দিয়েছে। ফলে কপিরাইট লঙ্ঘন করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে।

এই প্রযোজনা সংস্থার তরফে এই ছবির শুটিংয়ের সময় শুট লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। একই সঙ্গে সেখানে কোন রকম কিছু যাতে রেকর্ড না করা হয় সেটার দিকেও বিশেষ নজর দিয়েছিল। কিন্তু তারপরেও কী করে এই কাণ্ড ঘটল সেটা ভেবেই অবাক সকলে। কিন্তু এই কাজ যেই করে থাক না কেন সে যে ছবির আয়ে ক্ষতি করতে চাচ্ছে বলেও অভিযোগ পত্রে উল্লেখ আছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়েছে যেখান থেকে এই ক্লিপ শেয়ার করা হয়েছে। ইতোমধ্যেই এই প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদিও তাদের মধ্যে কেবল একজনই সেই নোটিশ গ্রহণ করেছেন।

অন্যদিকে এই প্রযোজনা সংস্থার তরফে দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে। হাইকোর্ট টুইটারকে তৎক্ষণাৎ নির্দেশ দেয় যাতে তারা এই ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দেয়। এই নির্দেশ পাওয়ার পর মাইক্রো ব্লগিং সাইটের তরফে সেগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে।

Reneta

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। এখানে কিং খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি সহ আরও অনেকেই দেখা যাবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনে ফাঁসজওয়ানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT