চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’র ট্রেলার, জানালেন শাহরুখ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
বিনোদন
A A

দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে চলতি বছরের শুরুতে ‘পাঠান’ এ অভিনয়ের মধ্য দিয়ে ইতিহাস তৈরি করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাইতো ভক্তদের প্রতীক্ষা এখন কিং খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’কে ঘিরে। আগেই ঘোষণা এসেছে, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। এবার ‘জওয়ান’ নিয়ে বড়সড় ঘোষণা দিলেন শাহরুখ নিজেই।

শনিবার (৮ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জানিয়ে দিলেন যে, সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে দশটায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ এর ট্রেলার। ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘আমি পাপ-পুণ্য যাই হই না কেন, আপনাদেরই একজন’। শাহরুখ খানের এমন মন্তব্যে নড়েচড়ে বসেছে নেটপাড়া।

‘পাঠান’-এ একজন ভারতীয় গোয়েন্দা এজেন্টের ভূমিকায় নজর কেড়েছিলেন কিং খান। এবার ‘জওয়ান’-এর ক্ষেত্রেও যে তেমনই কিছু চমক অপেক্ষা করছে, তার ইঙ্গিত দিলেন বলিউড সুপারস্টার। শোনা যাচ্ছে, শাহরুখকে নাকি ডাবল রোলে দেখা যাবে এই ছবিতে।

এদিকে সূত্রের খবর অনুসারে, ‘জওয়ান’-এর ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিকের স্বত্ব বিক্রি হয়েছে মোট ২৫০ কোটি টাকায়। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার।

ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, প্রিয়ামণি। ক্যামিও রোলে চমকে দেবেন দীপিকা পাডুকোন, সঞ্জয় দত্তরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জওয়ানবলিউড বাদশাশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT