শরীর ভালো নেই শাহরুখ খানের। সংক্রমণে ভুগছেন অভিনেতা। টুইটারে নিজেই ভক্তদের জানালেন সেই খবর।
‘পাঠান’ নিয়ে চলছে বিতর্কের ঝড়। ভারতের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। উঠেছে বয়কটের ডাকও। এর মাঝেই শনিবার টুইটারে শাহরুখ খান ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এক ভক্ত প্রশ্ন করেছেন শাহরুখের খাদ্যাভ্যাস নিয়ে। সেই ভক্তদের প্রশ্নের জবাবে অভিনেতা টুইটারে লিখেছেন, ‘একটু অসুস্থ, সংক্রমণে ভুগছি। তাই ইদানীং শুধু ডাল-ভাতই খাচ্ছি’।
শাহরুখের এই টুইট দেখে ভক্তরা দুশ্চিন্তায় পড়ে গেছে। নায়ক ভালো নেই, তাই উদ্বিগ্ন তারা। শাহরুখের কমেন্ট বক্সে ভক্তরা জানিয়েছেন শুভ কামনা।

এক ভক্ত লিখেছেন, ‘কত কাজ একসাথে করছেন। শুটিংও চলছে, একাধিক অনুষ্ঠানও…কত কিছু। নিজের খেয়াল রাখুন। ঠিকমতো খাওয়া দাওয়া করুন। বিশ্রাম নিন।’
সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী বছর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







