বিনোদন

মুক্তির আগেই ৪৫০ কোটি আয় করলো শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডাংকি’!

শাহরুখ খান একান্তে, সিনেমার প্রচার চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান একটি কালো স্যুটে, sunglasses পরে, সিনেমার প্রচার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরুখ আবারও প্রমাণ করলেন তিনি সত্যিই ‘বাদশাহ’। সিনেমা হলে মুক্তি পেতে এখনও অনেক দেরি, তার আগেই ‘জওয়ান’ ও ‘ডাংকি’ আয় করে ফেলেছে ৪৮০ কোটি রুপি।

সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এরপর ডিসেম্বরে মুক্তি পাবে রাজকুমার হিরানির ‘ডাংকি’। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ‘ডাংকি’ এবং ‘জওয়ান’-এর নন থিয়েট্রিকাল স্বত্ব হিসেবে ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪৮০ কোটি রুপিতে। ‘জওয়ান’ বিক্রি হয়েছে ২৫০ কোটি রুপিতে এবং ‘ডাংকি’ বিক্রি হয়েছে ২৩০ কোটি রুপিতে।

২০১৮ সালে ‘জিরো’ ছবির ভরাডুবির পর আর শাহরুখকে চার বছর কোনও ছবিতে দেখা যায়নি। ‘পাঠান’ ছবি দিয়ে ফিরে বক্স অফিস মাতান শাহরুখ। একাধিক রেকর্ড ভেঙেছে এই ছবি। বিশ্বজুড়ে এই ছবি ১০০০ কোটির উপর আয় করেছে।

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিতে শাহরুখের সঙ্গে এই ছবিতে থাকবেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা ও প্রিয়মণি। চলচ্চিত্রটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম বিভিন্ন ভাষায় মুক্তি পাবে।

চলতি বছরের বড়দিন উপলক্ষে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘ডাংকি’। ড্রামা ঘরানার এ চলচ্চিত্রটি ২০২৩ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখানে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশাল প্রমুখকে।

সূত্র: কইমই

বিষয়:জওয়ান ডাংকি শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…