বিনোদন

আইপিএল ফাইনালে দলের পাশে থাকতে চেন্নাইয়ের পথে শাহরুখ

চেন্নাইয়ের মাঠে শাহরুখের উচ্ছ্বাস ও উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ের ক্রিকেট মাঠে শাহরুখ খান উচ্ছ্বাস প্রকাশ করছেন, দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফাইনালে কেকেআরের আত্মবিশ্বাস বাড়াতে মাঠে হাজির থাকবেন শাহরুখ খান? গত কয়েকদিনে এই প্রশ্ন ভাবিয়েছে সমর্থকদের। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার দুপুরে চেন্নাই রওনা হয়েছেন শাহরুখ।

আজ আইপিএল ফাইনালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সান রাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কেকেআর। দ্বিতীয় আইপিএল ট্রফি ঘরে আনার আশায় শাহরুখ তার পুরো পরিবার রওনা দিয়েছেন চেন্নাইয়ে। রবিবার মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যান তারা।

বিমানবন্দরে ঢোকার সময় শাহরুখ একটি প্রিন্টেড হুডি পরেছিলেন এবং মাথা ঢেকে রেখেছিলেন। সুবিশাল ছাতার নীচ দিয়ে হুডিতে হেঁটে যেতে দেখা গেছে শাহরুখকে।

গত বুধবার আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহরুখ খানকে। এরপর বৃহস্পতিবার মুম্বাইয়ে ফিরেন তারকা। ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের কারণেই হাসপাতালে ভর্তি হন তিনি।

শাহরুখকে সর্বশেষ রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছে। আপতত শুটিং থেকে দূরে রয়েছেন সুপারস্টার। শোনা যাচ্ছে, আগামী জুন-জুলাইতে ‘কিং’-এর শুটিং শুরু করবেন অভিনেতা। এই ছবিতে মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন অভিনেতা।

বিষয়:আইপিএল শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…