বিনোদন

যে কারণে কটাক্ষের মুখে শাহরুখ

শাহরুখ খান একটি অনুষ্ঠানে উপস্থিত, পেছনে আলোকসজ্জা ও দর্শক।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান একটি অনুষ্ঠানে উপস্থিত, পেছনে আলোকসজ্জা ও দর্শক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের গুজরাটের জামনগরে ৩ দিনব্যাপী চলছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং পার্টি। যেখানে শনিবার (২ মার্চ) সন্ধ্যায় জড়ো হয়েছেন বলিউডের বড় বড় সব সেলেব্রিটিরা। যেই ইভেন্টের বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল হ্যান্ডেলে। তবে  অনুষ্ঠানে সবচেয়ে বেশি সকলের নজর কেড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। হোক সেটি ইতিবাচক দিক থেকে কিংবা নেতিবাচক দিক থেকে।

এদিন অনুষ্ঠানের মঞ্চে বেশ কিছু গানে পারফর্ম করতে দেখা যায় শাহরুখকে। যা দেখে উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়েন সবাই। তবে এত কিছুর মাঝেও সমালোচনার মুখে পড়তে হলো শাহরুখ কে।

শনিবার অনুষ্ঠানের মঞ্চে এসেই সকলের উদ্দেশে শাহরুখ বলেন, ‘জয় শ্রী রাম’, ভগবান সকলের মঙ্গল করুক।’ আর শাহরুখের মুখে এই কথা শোনা মাত্রই কটাক্ষ করতে থাকে নেটিজেনদের একাংশ। যদিওবা অনুষ্ঠানে থাকা সবাই শাহরুখের এই বানীতে মুগ্ধ হয়েছেন।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘এটি কোন অ্যাওয়ার্ড শো নয় যে শাহরুখকে উপস্থাপনা করতে হবে।’ কেউ আবার বলেছেন, ‘পাঠান এসেছে’। কারও আবার প্রশ্ন, ‘আম্বানিদের অনুষ্ঠানে কেন অ্যাওয়ার্ড শোয়ের মত তারকারা পারফর্ম করেন?’  কেউ আবার বলছেন, মুসলিম হয়ে কেন শাহরুখের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি? –

বিষয়:অনন্ত আম্বানি বিয়ে রাধিকা মার্চেন্ট শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…