অন্যান্য

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মুম্বাই ফিরলেন শাহরুখ

শাহরুখ খান হাসপাতালে থেকে ছাড়া পেয়ে ফিরছেন মুম্বাইয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান হাসপাতালে থেকে ছাড়া পেয়ে মুম্বাই ফিরছেন, তার পাশে কিছু অনুরাগী ও নিরাপত্তা কর্মী।. Channel i News – চ্যানেল আই নিউজ

হিট স্ট্রোক করে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ! এমন খবরে বুধবার দুপুর থেকেই উদ্বিগ্ন ছিলেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অগনিত শাহরুখ ভক্ত। তবে এবার একটু সুস্থ হতেই মুম্বাই ফিরলেন শাহরুখ।

বৃহস্পতিবার (২৩ মে) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শাহরুখ। পরবর্তীতে এদিনই আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন বাদশা। ঠিক তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হন তিনি।

তবে ভক্তরা তাকে এক ঝলক দেখার জন্য যতই অপেক্ষা করে বসে থাকুক না কেন, বাদশার দেখা পেতে এখন যে বেশ ধৈর্য ধরতে হবে সেটা তিনি বুঝিয়ে দিলেন। এদিন ছাতা দিয়ে মুখ ঢেকে তবেই হাসপাতাল থেকে বের হন শাহরুখ। তবে সেটি কি রোদ না লাগানোর জন্য নাকি ভক্তদের নজর এড়াতে সেটি স্পষ্ট নয়।

আহমেদাবাদে আইপিএলে নিজের দলের খেলা দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। ভয়ঙ্কর গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। হিট স্ট্রোক হওয়ায় তাকে বুধবার (২২ মে) দুপুরবেলা তড়িঘড়ি আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস।- টাইমস নাউ

 

বিষয়:অসুস্থ বলিউড বাদশা শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…