অর্থনীতি

টিটিএবি’র নতুন সভাপতি শাহ মঈনুদ্দীন হাসান

শাহ মঈনুদ্দীন হাসান, টিটিএবি’র নতুন সভাপতি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহ মঈনুদ্দীন হাসান, টিটিএবি’র নতুন সভাপতি, একটি পোর্ট্রেট ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)’র নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন ইস্পাহানি টি লি. এর মহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দীন হাসান।

গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) টিটিএবি’র নির্বাচিত নির্বাহী কমিটির সভায় ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ মেয়াদের জন্য শাহ মঈনুদ্দীন হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিরুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন গোলাম মোস্তফা, এম সাইফুল ইসলাম, এইচ এস এম জিয়াউল হক আহসান, তাসবির হাকিম, মো. ফরহাদ রহমান,মো. শফিকুল ইসলাম, কাজী মো. ইমতিয়াজ, মো. ইকবাল চৌধুরী, শারিদ হোসাইন, জিয়া মো. মাহফিজ ভূঁইয়া, মো. ইকবাল হোসাইন, আক্তার হোসাইন, মো. মঈনউদ্দিন শরিফ, দেলওয়ার হোসাইন।

বিষয়:ইস্পাহানি সভাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…