ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল

ছবি: সংগৃহীত
ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আসাদুল্লাহ মিয়া সভাপতি এবং মো. নাজমুল হুদা মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল), ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন, অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মীর আবদুর রাজ্জাক এবং মো. শামসুর রহমান।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. মরতুজ আলী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ রাশেদুল আলম।
এ ছাড়া সহ-সভাপতি পদে বিভিন্ন বিভাগীয় প্রতিনিধিসহ ৩০ জন এবং যুগ্ম-মহাসচিব পদে ২৬ জনকে মনোনীত করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ১৩ জন।
নতুন কমিটিতে দপ্তর সম্পাদক (যুগ্ম-মহাসচিব পদমর্যাদা) হয়েছেন লুৎফর রহমান (নাঈম)। সহ-দপ্তর সম্পাদক মো. মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সোহেল মিয়া, প্রচার সম্পাদক চন্দন কুমার সরকার, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম (নিলয়), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. সাহিদ খান, গণমাধ্যম ও মিডিয়া সম্পাদক মো. রাজু আহম্মেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা মৌসুমী দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটিতে ৪২ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।






