বাংলাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ সাতজন দগ্ধ

National Institute of Burn and Plastic Surgery building in Dhaka, Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Dhaka-এ জাতীয় দগ্ধ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্মুখী দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মিরপুরে একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ  ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, আব্দুল খলিল (৪০), মো রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ দগ্ধ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…