চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২০০ কোটি টাকায় ইউনাইটেডে সেসকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
খুশি ফুটবল খেলোয়াড় নতুন ইউনাইটেড জার্সি ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঞ্জামিন সেসকো

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই কোচ রুবেন আমোরিম পুরো নতুন করে দলকে গুছিয়ে তুলছেন। দলে টানছেন একেরপর এক নতুন খেলোয়াড়। এবার ৭ কোটি ৩৭ লাখ পাউন্ড খরচ করে রেডবুলস লেইপজিগের স্ট্রাইকার বেঞ্জামিন সেসকোকে চুক্তিবদ্ধ করেছে ইউনাইটেড। যা বাংলাদেশি মুদ্রায় ১২শ কোটি টাকারও বেশি।

ইউনাইটেডে যোগ দেয়ার আগে সেসকোকে কেনার প্রস্তাব করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। সেই প্রস্তাবে অবশ্য আগ্রহ দেখাননি তিনি। পরে পাঁচ বছরের চুক্তিতে ২২ বর্ষী স্লোভেনিয়ানকে দলে টানে ইউনাইটেড।

গত মৌসুমে ইউনাইটেড ১৫তম স্থানে থেকে প্রিমিয়ার লিগে শেষ করে, অন্য দিকে নিউক্যাসল পঞ্চম স্থানে ছিল এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

ইউনাইটেড সেসকোকে ছাড়াও ম্যাথিউস কুনহাকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে এবং ব্রায়ান এমবেউমোকে ৬৫ মিলিয়ান পাউন্ডে দলে টানে। ফিওরেন্টিনার বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচের আগে ক্লাবের ভক্তদের সামনে জার্সি হাতে তারা ওল্ড ট্র্যাফোর্ডে প্রবেশ করেন।

ভবিষ্যতের কথা চিন্তা করেই সেসকো ইউনাইটেডে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস খুবই স্পষ্ট, যা আমাকে সত্যিই উজ্জীবিত করে, তা হল তাদের ভবিষ্যৎ। আমি দলের হয়ে বড় শিরোপা জিততে চাই। রুবেনের থেকে অনেক কিছু শেখার আছে। জানি তার অধীনেই আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব।’

সেসকো প্রসঙ্গে আমোরিম বলেছেন, ‘তার মধ্যে সেই সব বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের প্রয়োজন। আমাদের সম্পর্কে তার ভালো ধারণা আছে। বেঞ্জামিন আমাদের দলের জন্য সঠিক, তাই তাকে পেয়ে আমরা খুশি।’

ট্যাগ: আমোরিমম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসসেসকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তানভীর আলীকে অব্যাহতি দেয়ার মামলার পুনর্তদন্ত শুনানি রোববার

পরবর্তী

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়ে যা জানাল বিসিবি

পরবর্তী
বিপিএল চ্যাম্পিয়ন দল বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়ে যা জানাল বিসিবি

নিউমার্কেটের অস্ত্রের দোকানে ধারালো অস্ত্রের বিশাল সংগ্রহ দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT