চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব আবারও খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার আরেকটি উদ্যোগও ব্যর্থ হয়েছে মার্কিন সিনেটে। এই নিয়ে চতুর্থবারের মতো এমন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইনপ্রণেতারা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭-৫২ ভোটে পরাজিত হয়। রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পাউল প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান এর বিপক্ষে ভোট দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এই ভোট অনুষ্ঠিত হয়। পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার পরও স্থায়ী সমাধান না এলেও উভয় পক্ষ নতুন করে সংলাপে বসার আগ্রহ দেখিয়েছে।

প্রস্তাবের সমর্থকদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন, যা সংবিধানবহির্ভূত। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও জরুরি আত্মরক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্ট এককভাবে পদক্ষেপ নিতে পারেন।

এদিকে, একই ধরনের একটি প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদেও ভোটের অপেক্ষায় রয়েছে, যেখানে এটি পাস হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে কংগ্রেসের দুই কক্ষেই অনুমোদন পেলেও প্রেসিডেন্টের ভেটো অতিক্রম করা কঠিন হবে। আইন অনুযায়ী, কোনো যুদ্ধ ৬০ দিন অতিক্রম করলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়, অন্যথায় প্রেসিডেন্টকে সেনা প্রত্যাহার করতে বাধ্য করা যেতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইরানের বন্দরগামী কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সতর্ক করে বলেছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগে জড়িত জাহাজগুলোকে তল্লাশি ও জব্দ করা হতে পারে।

এই অবস্থায় ইরানও সতর্কবার্তা দিয়ে বলেছে, এই নৌ অবরোধ অব্যাহত থাকলে বর্তমান যুদ্ধবিরতি ভেঙে গিয়ে নতুন করে সংঘাত শুরু হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন সিনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT